ক্রিকেট নিয়ে হ্যারল্ড পিন্টারের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের ক্রিকেটএখন রাতেও ওরা খেলছে ক্রিকেটখেলেই চলেছে ওরা খেলাটি অন্ধকারেসতর্ক, আলোর চাবুক না-যেন আঘাত হানতে পারেহারিয়ে ফেলছে বল মাঠের যেখানটায় লং লেগওদের শেখার চেষ্টা কীভাবে আঁধার আরও হয় সহায়কইয়র্কার বল ছুটে গিয়ে কাবু করছে অফ-পেগএকটা নতুন কৌশল ওরা রপ্ত করতে চায়যেখানে বলটি ধেয়ে যাবে আলো থেকে তমসায়ওদের প্রতিজ্ঞা দৃশ্যটিকে ঘনকৃষ্ণ কালিতে ঢাকবেসে কালিতে, সঘন যা হয়ে ওঠে আরও শুভ্রতায়ওদের মরণপণ একটি নতুন বিধি প্রস্তুত রাখবেযাতে অন্ধত্বই দৃষ্টি বলে পরিচিতি পায়এখন রাতেও মেতে আছে ওরা ক্রিকেট খেলায়যখন দেখেছি লেন হাটনকে, সেরা তিনি, অক্ষয়যখন দেখেছি লেন হাটনকে, সেরা তিনি, অক্ষয়আহা সে অন্য সময়আহা সে আরেক সময়গেইটিজ ক্রিকেট ক্লাব নিয়ে(নিচের কবিতাটি লেখা হয়েছিল জাস্টিন ফলকাসকে নিয়ে, যিনি ১৯৯৩ সময়কালে গেইটিজ ক্রিকেট ক্লাবের রেকর্ড ভঙ্গ করে ৮৩, ৮৬ গড় রানে ১১৭৪ রান করেছিলেন এবং পরে তাঁর পছন্দের দেশ জাপানে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন।)জাস্টিন সম্পর্কে বলিযেভাবে ধরেন ক্যাচতাকে ধরতেই হবে কিছুতার প্রিয় ও চিরচেনা জাপানে (সমবেত কণ্ঠ)প্রিয়, চিরচেনা যে জাপানপ্রিয়, চিরচেনা যে জাপানধরো না যা তুমি পারোতোমার প্রিয়, চিরচেনা জাপানেজাস্টিন বিষয়ে বলিযেমন ধরেন সোজা ব্যাটব্যাটটিকে কাজে লাগাবেনফর দিস অ্যান্ড ফর দ্যাট (সমবেত কণ্ঠ)প্রিয়, চিরচেনা যে জাপানপ্রিয় চিরচেনা যে জাপানধরো না যা কিছু পারোপ্রিয়, চিরচেনা সে জাপানেতবে যত থাকুক না তার লোভজাপানিজ জ্যামেজিভে জল যত জমা হোকলোভনীয় জাপানিজ হ্যামেএকটা ব্যাপার তো ঠিকতার জন্য, তিনি যে জে ফলকাস-সানহাজারটা রান কিছুতে দেবে নাকিছুতে, ব্লাডি জাপান!হ্যারল্ড পিন্টারইংরেজ নাট্যকার, চিত্রনাট্যকার, অভিনেতা, নাট্যপরিচালক, কবি। প্রথম জীবনে কিছু অ্যাবসার্ড নাটক লিখেছেন। এই পিন্টারই একদিন লিখেছিলেন বলে মার্টিন এসলিন জানিয়েছিলেন মনে পড়ে, যে, ‘এই যে লোকেরা সব কথাবার্তা বলে, পথেঘাটে তা যতটা পারো একটি টেপরেকর্ডারে রেকর্ড করে শুনে দেখো কী তারা বলে। কোনো মানে হয় সেসবের? তো, আমরা তো এমনই কথা বলে চলি প্রাত্যহিক জীবনে।’ অ্যাবসার্ড নাটক নিয়ে কথা বলতে গিয়ে এমন সাদামাটা করে কথা আর কেউ বলেছেন, জানি না। তবে পিন্টার বেশিদিন বাস করেননি নিরর্থক জীবনে, যোগ দিয়েছিলেন বামপন্থী মহলে। যা-ই হোক, ক্রিকেট ছিল তাঁর প্রিয় খেলা। সভাপতি হয়েছিলেন গেইটিজ ক্রিকেট ক্লাবের। গেইটিজের অর্থ আনন্দোচ্ছলতা। সেই ক্লাব ঘিরে কিছু সাহিত্য, কিছু কাব্য হয়েছিল। মজা করে লেখা পিন্টারের ক্রিকেট-সম্পর্কিত কিছু কবিতা তারই নিদর্শন।