প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীতে ‘এসে’ কোনো জায়গাই পেলাম না বসবার
অগোছালো বৈঠকখানায়
সময়ও জুটল না
শুতে
বিমর্ষ বেডরুমে
ঘুটঘুটে অন্ধকারের সঙ্গে বসা হলো না একবারও
পতঙ ওড়াতে চেয়েছি পুনর্বার
কোনো একজনের সঙ্গে কেন আমাকে চারবার
বসতে হবে
কেন একজন মাঝপথ অবধি যেতে না যেতেই
যাওয়া বন্ধ করবে
শীৎকার জানালা পেরিয়ে যেতে গিয়ে কেন চমকাবে
হারিয়ে যাওয়া সবশেষের গল্পটি কেন ফিরে আসবে না?
এসবই বকবকানি, ফ্যানটাসি, আরব্যরজনীকেচ্ছা, ক্রসপারপাজ...
ঠিক ঠিক কথাটি পাহাড়ে, অরণ্যে গিয়ে
ক্রৌঞ্চদ্বীপে গিয়ে
খুঁজে আনব যে
এক পলও সুযোগ দিসনি, প্রহরী!