ক্ষুদ্রতা থেকে প্রতিনিয়ত উত্তীর্ণ হওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢালী আল মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক। অন্য পরিচয় দৃশ্যকলাশিল্পী। দেশে-বিদেশে তাঁর অনেক একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মার্কেসএখন পড়ছি সুজি গ্যাবলিকের কনভারসেশনস। প্রিয় লেখক অনেকেই, সময়ের সঙ্গে পছন্দ পাল্টে যায়। প্রিয় লেখক মার্কেস। প্রিয় বই তাঁর হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড। সৈয়দ ওয়ালিউল্লাহও আমার প্রিয় একজন লেখক। তাঁর কাঁদো নদী কাঁদো আমার পছন্দের একটি উপন্যাস। প্রিয় কবি জীবনানন্দ দাশ। কদিন পরেই আমার প্রদর্শনী, এখন তাই খুব ব্যস্ত সময় পার করছি। সাধারণত সকালবেলায় পড়তে পছন্দ করি আমি।লালনের গানের প্রতি পক্ষপাতবিচিত্র ধরনের মিউজিক শোনার প্রতি আমার দুর্বলতা রয়েছে। প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মিউজিক শুনি। কোনো ধরন নয়, বিচিত্র রকমের গানই পছন্দ। লালনের গানের প্রতি সবিশেষ পক্ষপাত রয়েছে। পরিচিত কিংবা প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি একেবারে অপরিচিত, খ্যাত নন এ রকম শিল্পীদের গানও আমার প্রিয়। প্রিয় গানের কলি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাঙ্গণে মোর শিরীষ শাখায়’।ভুটান ও পার্বত্য চট্টগ্রামভ্রমণ আমাকে বিশেষভাবে আকর্ষণ করে। ইউরোপ, আফ্রিকা, আমেরিকার অনেক দেশ ঘুরেছি। অনাবিল প্রকৃতির মাঝে ঘুরতে বেশি পছন্দ করি। সবচেয়ে প্রিয় ভ্রমণস্থান ভুটান। এককথায় অসাধারণ একটা জায়গা। দেশে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে বেশি ভালো লাগে। সুযোগ পেলেই ওখানে চলে যাই। ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দলবেঁধে ঘুরতেই আমার বেশি ভালো লাগে।তারকোভস্কি সব সময়ই প্রিয়মঞ্চনাটক দেখি। সর্বশেষ দেখেছি ঢাকা থিয়েটারের টেম্পেস্ট, এর মঞ্চসজ্জা আমার করা। ঢাকা থিয়েটারের প্রথম দিককার নাটকগুলো আমার বিশেষ পছন্দের।সিনেমা একটু বেশিই দেখা হয়। কদিন আগে একটা সিনেমা দেখলাম, যার কোনো গল্প নেই। চিত্রকল্প ও শব্দ মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা সিনেমা। এ সময়ের নানা দেশের নানা ভাষার ফিল্মগুলো দেখার চেষ্টা করি। প্রিয় চলচ্চিত্রকার একেক সময় একেকজন। তবে তারকোভস্কি সব সময়ই প্রিয়।চিত্রকলা দৃশ্যকলায় পরিগণিত হয়েছেচিত্রকলার পরিধি এখন বিস্তৃত হয়ে দৃশ্যকলায় পরিগণিত হয়েছে। কারণ, অনেক মাধ্যমের সংমিশ্রণ ঘটেছে এখানে। লাইট, সাউন্ডসহ নানা কিছুর সংযোগ ঘটায় একে নির্দিষ্ট করে সংজ্ঞায়িত করা কঠিন। জয়নুল, কামরুল, সুলতানসহ পাইওনিয়র সব শিল্পীর কাজই আমার ভালো লাগে। প্রিয় শিল্পী ইনকা সোনেবেয়ার, উইলিয়াম কেন্টরিজ ও অ্যানেট মেসাজহে।স্বপ্নের সঙ্গেই থাকিআমি সব সময় স্বপ্নের সঙ্গেই থাকি। আমাদের বাস্তবতাটা অপরাধের চাদরে ঢাকা, যা থেকে স্বপ্নই আমাদের মুক্তি দেয়। আমার স্বপ্ন জীবনের চলমান যুদ্ধে নিজের ক্ষুদ্রতা থেকে প্রতিনিয়ত উত্তীর্ণ হওয়া। প্রত্যেক মানুষকে নান্দনিক প্রাণী হিসেবে দেখা। সাক্ষাৎকার গ্রহণ: কাজল রশীদ