ক্ষয়িষ্ণু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনেছি নশ্বরতা থেকে,
আগুনের গহনতা থেকে
কবিতায় জন্ম নেয় দুঃখসংগীত।

ছত্রাকের আড়ালে আছে হারানো যাপন,
রৌদ্রের ভেতরে জ্বলে প্রকাশ্য রণ।

যৌথ বিনিময়
নিঃশব্দে আঁকে বাঁচার সংবিৎ।