খঞ্জর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব ভোরে বজ্রের ঝিলিকে ঝিলিকে দেখি
সুপারিগাছ, কী রকম অলৌকিক, সাদা
হাওয়ায় দুলছে, তবু ঋজু—ঠান্ডা খঞ্জর এক, খাড়া।
ভাষা নেই, ধাতু নেই, আছে লীলার কটাক্ষ
যেন লৌহখণ্ডের মাথা থেকে চারদিকে আন্দোলিত ফলা
বাতাসকে ঝাপটায় আর খুলে নেয় তার
গোপন কথার ডালি
আর তাতে বাসা-বাঁধা দিশাহীন একটি পাখি
ঝলকানিতে বুঝে নিচ্ছে সকাল নয়, দ্বিপ্রহর নয়
এমনকি ফলের আভায় গড়ানো কোনো গোধূলিও নয়—
এখন সময়হীন অপেক্ষার কোনো সন্ধ্যাকাল
বুঝি উপস্থিত।