খণ্ড পরিণতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল এবং মৃত্যু-শত্রু-মিত্র, নাগালের মধ্যে খড়খড়িউষ্ণ বিষে লোভ জমা খেরো খতিয়ান,অধীর প্রভাত কিংবা বধির রজনীএক লহমার স্থিতি। ঠান্ডা দুধ কেবা করে পান?ভুল হর্ষে শত্রু কর্ষে মৃত্যু থাকে অখিল আড়ালেমাটি পোড়া গন্ধসূত্রে মিত্রের সমান।সত্য এবং জন্ম শাদাকালো, দূরত্বের আলো-যানেমিশিতেছে কোষ-মহাদাগে ক্ষমা-ঘৃণা শূন্যের সমানযখন যেমন নত আগুন-বরফ!নিরর্থক বৃত্তের গহ্বর, মৌলরূপে জড় বোঝে গতিএকটি ভুলের সত্য কিংবা একটি মৃত্যুর জন্মপরস্পর চৈতন্যের খণ্ড পরিণতি।