খনার সঙ্গে দীর্ঘ যানজটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপসী বাংলা’র মোড়ে বকুলের মালা হাতে

                                    কিশোরী টোকাই

কাছে এলে বুঝতে পারি কোথাও শরৎ এল,

                                    কিংবা দেরি নাই।

কখনো আকাশচুম্বী টাওয়ারে ঝুলতে দেখে

                                    সৈয়দের ধবল ত’বন

মনে পড়ে কোদালে মেঘের নিচে দিগন্তবিস্তৃত

                                    সেই সাদা কাশবন।

সেদিন খনার সঙ্গে কথা হলো কাকলির দীর্ঘ যানজটে;

বনানী মিইয়ে ছিল বয়োবৃদ্ধ বাহনের কাশির দাপটে—

বললেন: বিস্তীর্ণ আইল্যান্ডজুড়ে এ যে দেখি বকুলের চারা!

মালি করে যত্নআত্তি, এর সঙ্গে মেয়রের সতর্ক পাহারা,

মাটিতে প্রোথিত মূল তবু ওরা হয়ে আছে শীর্ণ বনসাই!

কান পাতো, শুনতে পাবে: ‘পুষ্পিত হওয়ার জন্য

                                     অধিকার চাই’।

মেয়রকে বলে দাও—নির্বিঘ্ন বকুল থাক বকুলের স্থানে,

কাঁটাবনে টবে নয়, শেফালিকে ফুটতে দাও প্রকৃত বাগানে।