প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বৃষ্টির মধ্যে ডাকল
আর আমি এরোপ্লেনের চেয়ে জোরে ছুটে চললাম বাসে
ভিজতে ভিজতে
ভূকম্পের কথা, অতলে তলাবার ভয়
উড়িয়ে দিয়ে
আমার কেউ নেই, কেউ নেই আমার
বাসটা ভাঙলে ভেঙে যাক
না হলে না, আমারই হাতে চুরমার হয় সব
স্বাদ পেয়ে গেছি
গন্ধ পেয়ে গেছি
জিম করবেটের ভয়ংকর এক বাঘ!
ওহ্, এমন উন্মাদনাও পৃথিবীতে ছিল!
আর আমাকে বাঁচিয়ো না
মেরে ফেলো না এমন করে আমাকে আর
দরজা যেন হাঁ হাঁ খোলা থাকে
বন্ধ না হয় কোনো দিন
হাত বাড়ানো থাকে
থাকবেই তো
বলতে হবে না, তুমি নিজেই এসে মুখে নেবে আমাকে
আমিও তোমাকে নেব সম্পূর্ণ
ফিরতে পারব না
আর