খ্রিষ্টান ধর্মযাজককে নিয়ে সিনেমা

মার্কিন চলচ্চিত্রকার মার্টিন স্কোরসিস জাপানি লেখক শুসাকু এনডোর সাইলেন্স উপন্যাসটি প্রথমবার পড়ার পর থেকে ভাবছিলেন এ নিয়ে সিনেমা বানাবেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে একই নামে চলচ্চিত্রটি নির্মাণ করেন তিনি। সতেরো শতকে জাপানে খ্রিষ্টান মিশনারির আগমনকে উপজীব্য করে গড়ে উঠেছে এর কাহিনি। পর্তুগাল থেকে জাপানে যান খ্রিষ্টান ফাদার ক্রিস্টোভাও ফেরেইরা। কিন্তু ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে শেষমেশ ধর্মবিশ্বাস হারান এবং খ্রিষ্টান ধর্ম সম্পর্কে নানা প্রশ্ন তুলতে থাকেন। পরে তাঁর খোঁজে খ্রিষ্টান দুই যাজক অ্যান্ড্রু গারফিল্ড ও অ্যাডাম ড্রাইভার জাপানে যান। চলচ্চিত্রকার মার্টিন ছেলেবেলায় পাদরি হওয়ার স্বপ্ন দেখতেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বুঝতে শিখেছি, রুদ্ধ, গোপন, ভীতসন্ত্রস্ত ও রুক্ষ্ণ যে পৃথিবীতে আমি বেড়ে উঠেছি, এর বাইরেও চিন্তা করার পথ আছে।’ সাইলেন্স চলচ্চিত্রটির প্রাথমিক প্রদর্শনী হয় ২৯ নভেম্বর। সূত্র: বিবিসি