গণিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত বড়ই রহস্যময়
শেখায় দুয়ে দুয়ে চার...
কিন্তু বাস্তবে এ হিসেব কখনো মেলে না
দুয়ে দুয়ে দুই, তিন, এমনকি
পাঁচ কিংবা সাত হয়
চার কিছুতেই নয়
কী কী বর্ণ যোগ অথবা বিয়োগ করলে
অঙ্কটা মিলবে, জানি না
আমি দুয়ের সঙ্গে দুই যোগ করি, তিন যোগ করি,
লাল এমনকি নীল যোগ করি
তুমি দুই থেকে দুঃখ বিয়োগ করেও পাও পাঁচ অথবা সাত
আমি দুয়ের সঙ্গে তোমাকে যোগ করেও দুই অথবা তিন
বিয়োগ করলেও তোমার যোগফল মেলে
আমি যোগ করলেও বিয়োগফল
আমি দুয়ে দুয়ে পাই দুই বা তিন
তুমি পাঁচ, সাত কিংবা নয়
এ কথা আজ বলতেই পারো—
দুয়ে দুয়ে তুমিও চারই চেয়েছিলে,
পাঁচ, সাত, নয়—কিছুতেই নয়...