গরিবের বাচ্চাদের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয় রে আয়, ফুল কুড়াই—নিন্দাফুল জিন্দাফুল—কুড়াই চল
পাত আঁচল ওড়াই ধূল সর্বনাশ চতুর্পাশ গ্যান্দাফুল মাকড় মল
আয় নামি আয়না মিতার পারায় উজল জল স্নান করি,
মরবি না? তোর বীণা বাজবে না রাগ বেহাগ আ মলো, কিন্নরি?
করবি কী—দশরূপী মুখ মেলে ক্ষীর ঢেলে কী লাভ তোর—রাত্রিভোর
এই হলো, হচ্ছে তো, ওঠ বেতো ঘোড়ার পো—একটু পর বাদজোহর
তখন তোর প্রত্যহর জানাজার দশ হাজার নিরাকার হিংসাতে
মিশবি যে তার আগে বদরাগে দৌড় লাগাই—আবার যাই বিধ্বাতে
ফুল কুড়াই, রুহ ছাড়াই নিই তুলে লাঙুলে নিন্দাফুল বমনবীজ
আর ছড়াই গড়াই রে ময়দানে গুলশানে হর—নারীই আজব চিজ!