ফুঁসে ওঠে বিক্ষুব্ধ স্বদেশ, কণ্ঠে তাঁর ঝাঁজালো চৈত্রের খরতাপ, বুকে সাত লক্ষ নাগিনীর তীব্র বিষের জ্বালা চোখে অগ্নিবর্ণ মেঘবাংলাদেশ গর্জে ওঠে বুকে নিয়ে ত্রিশ লক্ষ শহীদের লাশবাংলাদেশ গর্জে ওঠে বুকে নিয়ে স্বজনের স্মৃতি,ভাই হারানোর দুঃখ, বোনের সম্ভ্রম যাওয়ার ক্ষোভপিতার দেহের রক্ত আর যত্রতত্র গড়ে ওঠা গণকবরের গাঢ় নিস্তব্ধতাআসছে দারুণ রোষে দিতে চাই তাদের কঠিন দণ্ডদিতে চাই হত্যাকারীর বিকৃত মুখে মেখে অনন্ত অনন্ত ঘৃণাতার লোমশ শরীরে ঢেলে দিতে চাই রাশি রাশি বিতৃষ্ণার কালিদারুণ আক্রোশে আজ ফেটে পড়ে আমার দুঃখিনী বাংলাআমার দুঃখিনী বাংলা আজ চাই পিতৃহত্যার প্রতিশোধতাঁর শোকাহত জ্বলন্ত কিশোর বলে, ক্ষমা নেইউত্তাল পদ্মার বুকে সেই প্রতিবাদ ওঠে,শহীদ মিনার আর রমনার সবুজ চত্বর আজ সমস্বরে তোলেসেই খুনিদের বিচারের দাবিএই দুঃখিনী বাংলার স্মৃতিপটে আজ ফের ভেসে ওঠেএকাত্তরের পঁচিশে মার্চের রাত্রিভেসে ওঠে মুক্তিযুদ্ধের সেই এক একটি উজ্জ্বল দিনমুনীর চৌধুরীর অপূর্ব দ্যুতিময় মুখ, শহীদুল্লা কায়সারের বুদ্ধিদীপ্ত চোখভেসে ওঠে ছিন্নভিন্ন স্বদেশের ম্লান মুখচ্ছবি;আজ বাংলার বিষণ্ন আকাশ চাই হত্যার বিচার।উদার প্রান্তর চাই ঘাতকের কঠোর নির্মম শাস্তিবৈশাখের রুদ্র মেঘ আর শ্রাবণের শান্ত জলধারাএকই সঙ্গে এইসব হত্যার বিচার প্রার্থনা করে,এইসব মানবিক হীন অপরাধের সমুচিত দণ্ড চাই।যে হাত নিষ্পাপ শিশুর বুকে বসিয়েছে ছুরিআর পাশবিক উল্লাসে ধর্ষণের মেখেছে কালিমা,জ্বেলেছে আগুন শত শত শান্তির নীড়েবাংলার দামাল তরুণেরা আজ সেইসব হাত দুমড়েমুচড়ে ভেঙে দিতে চায়,খুলে দিতে চাই সেই সব পশুর মুখোশ, ঘাতকের কপট কুটিল ছদ্মাবেশ বাংলার আকাশ নদী ধানখেত ব্যথিত শালিকএইখানে দাঁড়িয়ে সবাই বলেআমরা এসেছি আজ আমাদের প্রিয় সব মানুষের হত্যার প্রধান সাক্ষী হয়েবনের বিষণ্ন ফুল, সন্ধ্যার বিমর্ষ তারা, মাঠের নির্জন ঘাস হাত তুলে বলে,এইসব হত্যা ও রক্তপাতের আমরা সবাই সাক্ষীআমরা ভুলিনি কেউ রমনার মাঠের সেই অনিঃশেষ অমর কবিতা;গর্জে ওঠে বাংলাদেশ বুকে নিয়ে এইসব মৃত্যুশোক গৌরবের স্মৃতি।