গর্তের সমারোহে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিচ্ছিল সাপেরা পৃথিবীতে গর্ত খুঁজে বেড়ায় মাটির সঙ্গে সখ্যতা খুবই সাপেদের—তাই মাটিও নিজেকে খুঁড়ে গর্ত করে দেয় পিচ্ছিল সাপেরা ঢোকে এক গর্ত থেকে বহু গর্ত গর্তান্তরেবৃষ্টির পানির কিছুটা জমে সেই সুবাদে কাঁদাটে দিন কাটে আমার ও আমাদের পরদিন ভোরে মাকড়েরা জাল বোনেরোদ ওঠে গর্তের মুখে ঝুলে থাকে বুনো লতার মিহি স্তনফল;আমি কি বেরোতে পারি গর্ত ছেড়ে ওসব কোলাহলেবহুবার বেরোই বহুবার ঢুকি রঙিন কামরায় পৃথিবীর গর্তের সমারোহে...