গান আর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌসী রহমান, বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংগীতশিল্পী। গানের সঙ্গে তাঁর সখ্য সেই ছোটবেলা থেকে। লোকসংগীতের পাশাপাশি গেয়েছেন নজরুলগীতি, আধুনিক আর ক্ল্যাসিক গানও। স্বাধীনতা পদক, একুশে পদকসহ পেয়েছেন বেশ কিছু পুরস্কার।কাচের চুড়িহাজার ব্যস্ত থাকলেও বই পড়ার সময় বের করে নিই। সবে পড়ে শেষ করলাম নাশিদ কামালের ‘গ্লাস ব্যাংগেলস’—কাচের চুড়ি। এই বইয়ের বিষয় বাংলাদেশের নারী ও তাদের সমস্যা। নানা বঞ্চনার কথা উঠে এসেছে বইটিতে। একটা মেয়ে কিছু বুঝে ওঠার আগেই তার বিয়ে হয়ে যায়। এরপর বিয়ে-পরবর্তী ঘটনাপ্রবাহ ধীরে ধীরে উন্মোচিত হয়েছে পাঠকের কাছে। সঙ্গে পড়ছি নজরুলের গানের অনুবাদ দ্য রিটেন অব লাইলি। এর বাইরে আমার পছন্দের লেখক হুমায়ূন আহমেদের বইও আগ্রহ নিয়ে পড়ি।গানের সঙ্গে পথচলাবাকি জীবনটা গানের সঙ্গেই থাকতে চাই। গানের সঙ্গেই তো পথচলা। নিজের পুরোনো গানগুলো এখন বারবার শুনি। ইদানীং পণ্ডিত যশরাজের ক্লাসিক্যালও শুনছি মন দিয়ে। শুনছি নজরুলসংগীত। শুনি মেহেদী হাসান, ফরিদা খানমের গজলও। এ ছাড়া ভালো লাগে হৈমন্তী শুক্লা আর অজয় চক্রবর্তীর গান।ঘরে বসে সিনেমা সুযোগ মিললেই ঘরে বসেই সিনেমা দেখি। দেশি সিনেমার সঙ্গে প্রচুর হিন্দি আর ইংরেজি সিনেমা দেখা হয়। সম্প্রতি ভালো লেগেছে থার্ডপারসন সিংগুলার নাম্বার ও লালনকে নিয়ে বানানো মনের মানুষ সিনেমা। ভারতীয় বাংলা সিরিয়াল সুবর্ণলতা আর অগ্নিপরীক্ষা দেখে মনে হয়েছে, এ তো আমাদের সমাজের মেয়েদের সামাজিক অবস্থারই চিত্র।আসবাব কিংবা বৃক্ষমেলাআসবাব আর গাছের প্রদর্শনী আমার সবচেয়ে প্রিয়। সর্বশেষ বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে হয়ে যাওয়া আসবাবের মেলায় গেলাম। ঘুরে এসেছি বৃক্ষমেলাও।  সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার