সৈয়দ আবুল মকসুদ: লেখক-গবেষক হিসেবেই তিনি অধিক পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৩৫। সাংবাদিকতার অভিজ্ঞতা প্রায় ৪০ বছরের। এ ছাড়া পরিবেশ আন্দোলনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত।বারবার পড়িকত কিছুই তো পড়তে হয়। গবেষণার জন্য এক বই বারবার পড়তে হয়। বর্তমানে বেশ কিছু বিষয় নিয়ে পড়াশোনা করছি। উত্তর-আধুনিকতার ওপর পড়ছি, ভারতের স্বাধীনতাসংগ্রামের শেষ দিকের ইতিহাস জানার জন্য পড়ছি পার্টিশান ডকুমেন্ট; পড়ছি রবীন্দ্র রচনাবলী। তবে রবীন্দ্রনাথের গদ্যের দিকেই বেশি জোর দিচ্ছি। পড়ছি চে-কে নিয়ে লেখা ফিদেল কাস্ত্রোর বই মেমরি বাই ফিদেল কাস্ত্রো। মাঝেমধ্যে কবিতাও পড়া হয়, দেশি কবিদের মধ্যে ত্রিশের পঞ্চকবি; আর বিদেশি কবিদের মধ্যে রবার্ট ফ্রস্ট আমার খুব প্রিয়।দাওয়াই হলো গানগান শুনলে মন ভালো হয়ে যায়। মানসিকভাবে সতেজ হওয়ার ভালো দাওয়াই হলো গান। রবীন্দ্রসংগীতের কথা মন ছুঁয়ে যায়। ভালো লাগে হারানো দিনের বাংলা গান। প্রিয় গায়কের তালিকায় মান্না দে আর হেমন্ত মুখোপাধ্যায় তো আছেনই।রিয়েলিস্টিক কাজপ্রদর্শনীতে যেতে ভালোই লাগে। তবে আমার পছন্দ চিত্রপ্রদর্শনী। বেঙ্গল গ্যালারির প্রদর্শনী নিয়মিত দেখার চেষ্টা করি। শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলামের আঁকা কাজ ভালো লাগে খুব।তবে বিমূর্ত কাজের চেয়ে রিয়েলিস্টিক কাজই আমার বেশি পছন্দ।সবুজই জীবনসৈয়দ ওয়ালীউল্লাহ্র জীবনী লিখেছি। নানা কাজের পর ঘোরাফেরার ওপরই আছি। দেশের প্রত্যন্ত এলাকায়ও ছুটে যাই; বিশেষ করে বন আর নদী রক্ষার কাজে বিভিন্ন এলাকায় যাই। দেখা যায়, সপ্তাহে দুই দিন অন্তত ঢাকার বাইরে থাকা হচ্ছে। আর যেখানেই যাই না কেন, খুঁজি সবুজ। কারণ সবুজই জীবন।