রেজওয়ানা চৌধুরী বন্যা, বিখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে। নিজে গান করেন এবং নিয়মিতই গান শেখান। ভাবনা-চিন্তার পুরোটা জুড়ে আছে গান। পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে। রবীন্দ্রসংগীতের বাইরে গেয়েছেন অতুলপ্রসাদ আর ডি এল রায়ের গান। একক গানের অ্যালবামের সংখ্যা ৫০। নানা জনের রবীন্দ্রনাথবিভিন্ন ধরনের বই পড়ি। তবে এই সময়ে যে বইগুলো পড়া হচ্ছে, তার বেশির ভাগই রবীন্দ্রনাথকে নিয়ে। বর্তমানে পড়ছি হাসান ফেরদৌসের রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি এবং দুই হ্যারিয়েট। এ ছাড়া পড়ছি নানা জনের রবীন্দ্রনাথ নামের একটা বই। বিভিন্ন জনের চোখে রবীন্দ্রনাথ যেভাবে ধরা পড়েছেন, সেই আলোচনা নিয়েই এ বই। সিনেমার নৌকাডুবিসময় মেলে না বড় দৈর্ঘ্যের সিনেমা দেখার। তবে উড়োজাহাজে ভ্রমণের সময় সিনেমা দেখি। সর্বশেষ দেখলাম সেক্রেটারিয়েট। ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি দেখলাম। রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসের সঙ্গে মিলিয়ে না দেখলে চিত্রনাট্য বেশ চমৎকার হয়েছে। গানের সঙ্গেই বসবাসগান গাইতে হলে গান শোনাটা জরুরি। তবে শুধুু রবীন্দ্রসংগীত নয়, অনেক ধরনের গান শুনি। আধুনিক গান, রবীন্দ্রসংগীত, ক্লাসিক ইনস্ট্রুমেন্টাল—আবার জ্যাজসংগীতও শুনি। প্রিয় শিল্পীর তালিকাতে আছেন সন্তোষ সেন, রাজেশ্বরী দত্ত, নিলীমা সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। দিন শেষে অনেক রাত অবধি জেগে আয়োজন করে গান শুনি। খুব ছোটবেলায় গানকে ভালোবেসেই গানের জগতে এসেছিলাম। এখন একটা সময়ের পর হয়তো আর গান করতে পারব না কিন্তু তার পরও গানের সঙ্গে থাকতে চাই। গান নিয়ে আরও কাজ করতে চাই।রিয়েলিস্টিক আর প্রকৃতিচিত্রকর্মের প্রদর্শনীতে সময় পেলেই যাই। সর্বশেষ গেলাম বেঙ্গল গ্যালারিতে হওয়া নবীন-প্রবীণ শিল্পীদের চিত্রকর্মের প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে’। চিত্রকর্ম সব সময় বুঝতে হবে, এমনটা আমি মনে করি না। তার পরও বিমূর্ত কাজের চেয়ে রিয়েলিস্টিক কাজ বেশি ভালো লাগে। আবার যখন প্রকৃতি ছবির মধ্যে ধরা দেয়, তখন তা অনেক বেশি ভালো লাগে। গানের আড্ডা নয়আড্ডা দিতে খুব পছন্দ করি। গান করি বলে আড্ডায় যে গানের কথা ঘুরেফিরে আসে, তা কিন্তু নয় বরং অন্য বিষয় নিয়েই আড্ডা হয় বেশি। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার