গান শূন্যতাকে ভরিয়ে দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ শামসুল হক, সব্যসাচী লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্নাতক সম্পন্ন করেননি। উপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতাসহ নানা বিষয়ে লিখেছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২০০। একুশে আর স্বাধীনতা পদকসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার।আরবি কবিতাবিভিন্ন বিষয়ের বই পড়ি। বর্তমানে পড়ছি আধুনিক আরবি ভাষায় লেখা কবিতার একটি ইংরেজি অনুবাদ। সঙ্গে পড়ছি বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখা বই গঙ্গারিদ্ধি থেকে বাংলাদেশ। বইটা আগে একবার পড়েছি, আরও একবার চর্বিতচর্বণ করছি বলা যায়। সপ্তাহান্তে মনোযোগ দিয়ে পড়ি সাহিত্য-সাময়িকী কিংবা সাহিত্য-পত্রিকা। এ ছাড়া এ সময় প্রকাশিত কবিতা, গল্প কিংবা উপন্যাসও পড়ি। এ সময় কী লেখালেখি হচ্ছে, মূলত সেটা জানতেই সমসাময়িক সাহিত্য পড়ি। গান অনুপ্রাণিত করেঅনবরত গান শুনি। যান্ত্রিক নগরের যানজট গান শোনার সুযোগ করে দিয়েছে। কোথাও গেলে গাড়িতে বসেই গান শুনি। সব ধরনের গান। গান আমার শূন্যতাকে ভরিয়ে দেয়। গান প্রতিনিয়ত আমাকে অনুপ্রাণিত করে। পুরোনো শিল্পীদের গানের সঙ্গে সমসাময়িক শিল্পীদের গানও শুনি। বাদ্যযন্ত্রের মধ্যে বাঁশির সুর খুব বেশি টানে। বিকল্পধারার সিনেমানিজের লেখা নাটক যখন মঞ্চে আসে, তখন দেখি। আমার লেখা নাটকে নির্দেশকের পুরো স্বাধীনতা থাকে। নিজের ইচ্ছেমতো কাজ করেন তাঁরা। তবে শুধু যে নিজের লেখা নাটক দেখি তা নয়, অন্য নাটকও দেখি। সম্প্রতি দেখেছি উষা গাঙ্গুলির অভিনীত নাটক। মঞ্চে এখন অনেক মেধাবী নির্দেশক কাজ করছেন। ব্যস্ততার কারণে লম্বা সময় নিয়ে সিনেমা দেখা হয় না। তার পরও দেখেছি গেরিলা। গেরিলা যেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটাকে দর্শকের সামনে জীবন্ত করে তুলে ধরেছে। স্বল্পদৈর্ঘ্যের ছবিগুলো আগ্রহ নিয়ে দেখি, কেউ কেউ যাকে বিকল্পধারার ছবি বলে উল্লেখ করে থাকে। তরুণেরা এসব সিনেমা ভালো বানাচ্ছে। চিত্রকর্মে সাড়া দেওয়াসময় পেলেই প্রদর্শনীতে যাই। বেঙ্গল গ্যালারিতে দীর্ঘদিন ধরে চলা নবীন আর প্রবীণ শিল্পীদের চিত্রকর্মের প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে’ দেখেছি। ভালো লেগেছে। সর্বশেষ দেখলাম গ্যালারি চিত্রকে শিল্পী মনিরুল ইসলামের বিমূর্ত চিত্রকর্মের প্রদর্শনী। তবে চিত্রকর্ম রিয়েলিস্টিক কিংবা বিমূর্ত যা-ই হোক না কেন, যে চিত্রকর্মে সাড়া দিতে পারি এমন চিত্রকর্মই ভালো লাগে।নিজের লেখার জগৎনিজের কাজ নিয়েই বুঁদ হয়ে থাকি। ভাবনার পুরো জায়গায় আছে লেখালেখি। এই মুহূর্তে লিখছি দুটি ছোটগল্প, একটি নাটক এবং নিজের জীবনীর একটি অংশ। আর কবিতা তো প্রতিমুহূর্তেই লিখছি। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার