গানের ব্যাপারে সর্বভূক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ্দীন মালিক, আইনজীবী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন। শিক্ষকতা জীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড অ্যাফেয়ার্সের প্রধান। এ ছাড়া ইউএনডিপির সিনিয়র জাস্টিস সেক্টরের অ্যাডভাইজার হিসেবেও কর্মরত।আইনের দর্শনআইন পেশায় থাকার কারণে আইনবিষয়ক নানা বই তো পড়তেই হয়। এর সঙ্গে যোগ হয়েছে শিক্ষকতা। তাই আইনের খুঁটিনাটি নানা বিষয়ই পড়ি। বর্তমানে পড়ছি আইনের দর্শন নিয়ে একটা বই। এ ছাড়া পড়ছি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি।ইতিহাসের প্রতি দুর্বলতা থাকায় পড়ছি দেবেশ চক্রবর্তীর ইতিহাসচর্চা নিয়ে একটা বই। ইতিহাসের তত্ত্ব নিয়ে আলোচনা আছে এখানে। সবাই মনে করে, অতীতের ঘটনাই ইতিহাস। প্রকৃতপক্ষে, ইতিহাস হলো অতীত ঘটনার বিশ্লেষণ। চিন্তা আর জীবনযাপনে সরলতাগানের ব্যাপারে আমি সর্বভূক। এ ক্ষেত্রে একটা বিষয় শুরু থেকেই করছি তা হলো, যেকোনো একটা সিডি বা ক্যাসেট কিনে টানা সাত দিন শুনি। এরপর আবার নতুন কিছু। তবে এই সিডি অনেক দিন পর আবার শুনি। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, এ প্রজন্মের হাবীব ওয়াহিদ আর হায়দার হুসাইনের গানও ভালো লাগে। এ ছাড়া দেশের গান তো শুনিই। বর্তমানে শিল্পী আব্বাসউদ্দীনের গান শুনছি। তাঁর গানে সাধারণ মানুষের চিন্তা এবং জীবনযাপনের সরলতা খুঁজে পাই। গান আমাকে জীবন সম্পর্কে ভাবার প্রেরণা দেয়।মঞ্চনাটকই সেরাচোখে সমস্যার কারণে সিনেমা দেখা হয় না। তবে মঞ্চনাটক দেখেছি অনেক। কেবল দেশেই নয়, দেশের বাইরেও বহুবার অস্কার পাওয়া অভিনেতা-অভিনেত্রীদেরও মঞ্চের অভিনয় দেখেছি। তবে সবকিছুর পরও মুখ ফেরাই আমাদের দেশের দিকে। আমার মনে হয়, বাংলাদেশের মঞ্চনাটকের মান পশ্চিমা দেশের নাটকের চেয়ে এগিয়ে। সর্বশেষ দেখেছি শিমূল ইউসুফের একক অভিনয়ের নাটক বিনোদিনী। আনন্ত চেখভের থ্রি সিস্টার দেখেছি বিভিন্ন দেশে। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়-এ ফেরদৌসী মজুমদারের দুর্দান্ত অভিনয় আজও স্মৃতিতে অমলিন হয়ে রয়েছে।আড্ডার সমালোচনাছয়টি স্কুলে পড়েছি আর বিশ্ববিদ্যালয়ে গোটা চারেক। সব মিলিয়ে বন্ধুর সংখ্যা কম নয়। বন্ধু মানেই আড্ডা। ছাত্রজীবন আর কর্মজীবনের শুরুর দিকে যে আড্ডা হতো, তা আর এখন হয় না। বয়স বেড়েছে, বদলেছে সময়, তাই আড্ডার বিষয় পাল্টে গেছে। এখনো নিয়মিত স্কুলজীবনের এক বন্ধুর বাড়িতে আড্ডা দিই। কাছাকাছি হওয়ায় প্রতি বৃহস্পতিবার আড্ডাটা বসে, অন্য বন্ধুরাও আসে। এখনকার আড্ডার বিষয় কেবলই সমসাময়িক বিষয়ের সমালোচনা। কীভাবে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। এ ছাড়া প্রিয় খেলা ক্রিকেটও মাঝে মাঝে আড্ডার বিষয় হয়ে ওঠে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার