গামছা বাইন্ধা রাখিলা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয় ঝুলিয়া আছে মেহেদির ডালেতুমি হাত রাখ তোমার রক্তিম গালেএমন কি পাতিয়াছ দেয়ালে দেয়ালে?ধান দেখিয়া শালিক ছটফট করেগামছা বাইন্ধা যেন রাখিয়াছ তারেমন আজ বহিতেছে প্রেমের প্রবরেকার কাছে গিয়া ঠেক রক্তমাংসসহ জানা যদি যায় দেহের কত না দহবড় একা অবসরে সেই কথা কব তুমি কি শুনিবে সখি রাতে বলে রাখিধরিয়া ধর না তবু না ধরার আঁখিধরা তো সরার জ্ঞান দিন কত বাকিএত একা ছিল বলে মানুষ জাগছেখুব জড় ছিল বলে হূদয় ভাগছেগরীবের এক মন আকালে পাকছেধনের জগৎ তিতা তুমি কত মিতাধ্যানে আছ জ্ঞানে নাই এইরূপ সীতাচুপ কেন থাকিতেছ প্রজ্ঞা পারমিতা