গার্সিয়া মার্কেসের সন্ধ্যা সংগীত
উপরিল্লিখিত কবিতাংশে বিদায়ের সুর যে স্পষ্ট, সেটা বলে দিতে হয় না। একজন লেখক জানতে পারলেন যে তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত এবং সময় আর বেশি নেই। এ অবস্থায় কলম হাতে এ কবিতা। ২০০০ সালের ২৯ মে পেরুর অন্যতম প্রধান দৈনিক পত্রিকা লা রিপাবলিকায় ‘লা মারিওনেতা’ নামে প্রকাশিত হয় এই কবিতাটি, যার লেখক আর কেউ নন, স্বয়ং গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ঠিক পরের দিন, অর্থাৎ ৩০ মে মেক্সিকোর দৈনিক লা ক্রোনিকায় লেখকের ছবিসহ আবার ছাপা হয় কবিতাটি। ঘটনা কী? সমকালীন বিশ্বসাহিত্যের কিংবদন্তি গার্সিয়া মার্কেসকে নিয়ে এমনিতেই গোটা বিশ্বে পাঠকমহলে এবং মিডিয়ায় আগ্রহের কমতি নেই। তিনি তো মূলত লেখেন গদ্য, একটা সময়ে লিখেছেন কবিতা কিন্তু প্রকাশ করেননি ওইভাবে। হঠাৎ এ রকম একটা কবিতা লেখা কেন?উল্লেখ্য, ১৯৯৯ সালের গ্রীষ্মে গার্সিয়া মার্কেসের শরীরে ক্যানসার ধরা পড়ে। লিম্ফ্যাটিক ক্যানসার। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নিয়ে তিনি ক্রমান্বয়ে সেরেও ওঠেন এ রকম একটা খবরও আমাদের কাছে পৌঁছেছিল। তাহলে এক বছর না যেতেই এ রকম একখানি বিষণ্ন কবিতা কেন? তাহলে কি সিয়েন আমিওস দে সোলেদাদ (নির্জনতার ১০০ বছর) উপন্যাস দিয়ে বিশ্ব তোলপাড় করা এই লেখকের শরীর আবার ভেঙে পড়েছে? তিনি কি মৃত্যুপথযাত্রী? শুধু পত্রিকায় প্রকাশিত হয়েই থেমে থাকেনি, বিভিন্ন রেডিও স্টেশনেও পড়ে শোনানো হয় কবিতাটি এবং ইন্টারনেটের কল্যাণে দ্রুত বিশ্বময় ছড়িয়ে পড়ে।না, ঘাবড়ানোর কিছু নেই। গার্সিয়া মার্কেস দিব্যি আছেন ৮৪ বছর বয়সে। মেক্সিকোর রাজধানী মেহিকো সিটিতে থাকেন স্ত্রী মের্সেদেসসহ। খুব একটা বের হন না জনসমক্ষে। অনেক দিন ধরেই কিছু আর লিখছেন না। আর ২০০০ সালে প্রকাশিত ওই কবিতা এবং তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর নেহাত গালগপ্পো। গার্সিয়া মার্কেসের ভাষাই আলাদা। এ রকম একজন ক্ল্যাসিক লেখকের পক্ষে এ রকম সস্তা অনুভূতির কবিতা লেখা অসম্ভব! খবরে প্রকাশ, কবিতাটি নাকি জনি ওয়েলচ নামের এক মেহিকান হরবোলার। মজার কথা, ২০০০ সালের মে মাসের ওই একই সপ্তাহে গার্সিয়া মার্কেস জাহাজডুবি, সমুদ্রে ভেলায় ভেসে ভেসে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে গিয়ে পাড়ি জমানো বিশ্বব্যাপী মিডিয়ার হেডলাইন হওয়া কিউবার বালক এলিয়ান গোঞ্জালেসকে নিয়ে একটি নিবন্ধ লেখেন। তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত, সময় আর বেশি নেই। এমতাবস্থায় লেখা তাঁর কবিতা। আর সেই কবি গার্সিয়া মার্কেসপুতুলযদি এক মুহূর্তের জন্য ঈশ্বর ভুলে যান যে আমিএকটা সামান্য কাপড়ের পুতুল এবং আমাকে আর একটুখানি জীবন দান করেন, সম্ভবত আমার ভাবনার সবকিছু বলব না। কিন্তু আমি অবশ্যই সবকিছু নিয়ে ভাবব, যা যা আমি বলি।কোনো কিছু আমি তার দাম বা মূল্য দিয়ে বিচার করব নাবরং তার গুণ বিচার করব, দেখব তার অর্থ।আমি ঘুমাব কম, স্বপ্ন দেখব বেশি। আমি জানিআমাদের যখন চোখ বন্ধ থাকেতার প্রতিটা মিনিটে আমরা ৬০ সেকেন্ড আলো হারাই।আমি হেঁটে বেড়াব অন্যরা যখন অলস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে; আমি জেগে থাকব অন্যরা যখন ঘুমাবে।আমি শুনব অন্যরা যখন বলবে এবং একটা দারুণচকলেট আইসক্রিম কী মজা করেই না আমি খাব!ঈশ্বর যদি আমাকে একটুখানি জীবন দান করেন,আমি খুব সাধারণ কাপড়চোপড় পরব, আমি নিজেকেসূর্যের নিচে ছুড়ে দেব। শুধু আমার শরীরটাই রোদেপুড়বে না, আত্মাটাও তপ্ত হবে।হে ঈশ্বর, আমার যদি একটা হূদয় জোটে। আমি আমারঘৃণাগুলো বরফে লিখে রেখে সূর্যের অপেক্ষায় থাকব।ভ্যান গঘের এক স্বপ্ন নিয়ে তারার রাজ্যে আমিমারিও বেনেদেত্তির একখানি কবিতা আঁকব। আর মানুয়েল সেররাতেরএকখানি গান হবে চাঁদের প্রতি আমার প্রেমসংগীত।আমার অশ্রু নিয়ে আমি গোলাপগাছে পানি দেব, তাদেরকাঁটার যন্ত্রণা এবং পাপড়ির শরীরী চুম্বন অনুভবের জন্য...হে ঈশ্বরযদি আর একটুখানি জীবন আমি পেতাম।একটাও দিন বাদ যাবে না যেদিন আমিআমার ভালোবাসার মানুষগুলোকে আমার ভালোবাসার কথা ব্যক্ত করব না।প্রতিটি নর বা নারীকে আমি আশ্বস্ত করবযে সেই আমার প্রিয়জন আর আমিভালোবাসা নিয়ে বসবাস করব ভালোবাসায়।