প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখির সাথে দেখা। পেয়ারা ডালে ঘন সবুজ পাতা। দূরে তখন স্বর্ণ শিশির ভেজা। জানালা ধারে বাগানবিলাস লতা। তুমি বলছ, গালিব তুমি একা। যদিও আছে রঙিন পথ রেখা। কিন্তু শোনো, ফিরিয়ে চোখ, দেখো। ভেঙে যাচ্ছে যূথ খেলার সাঁকো। মেঘের মাঝে চাঁদের যত দোলা। তোমার মনও তেমন আলাভোলা। তোমার শত বনজ বৃক্ষ সখা। আর নিশিখোর আর রক্ষিতা। পানে-ঘ্রাণে তুমি রুক্ষচিতা।—গালিব তো গালিব বলে কথা। একটু দাঁড়ায় একটু হাঁটে। তারার মধ্যে তারার সাথে রাতে। পানের সময় খোশ গল্পে মাতে। ঘুমিয়ে গেলে সকল চরাচর। গালিব লেখে—তোমার চোখের ভাষা। হয়ে ওঠে অমর শব্দগাঁথা। তুমি পড়ো। তুমি শুভ্রশিখা।
পাখির ডানায় জ্যোৎস্না নেমে আসে। ভূমির বুকে বৃষ্টি হয়ে ভাসে। জগৎ পড়ে জগৎ কলরব।—আমার ভেতর গালিব এসে হাসে। আমি হাসি তোমার ছত্রচ্ছায়ায়।