গিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিটার ধরতে গিয়েছিল ওরাপূর্ণিমার রাতে।আর ধরে নিয়ে এল একে:পান্ডুর, চারু, দোহারা,অক্ষয় মুলাতা মেয়ের চোখ,খোরা কাঠের কোমর।নেহাত কিশোরী, উড়াল দেয় না মোটেই।কিন্তু সে গেয়ে ওঠেযখনই সে শোনেঅন্য খাঁচায়সোনের সুর আর শ্লোকের ঝাপটা।বিষণ্ন সোন আর একলা শ্লোকেরা।ওর খাঁচায় লেখা আছে: ‘সাবধান: স্বপ্ন দেখছে।’(মূলাতা: লাতিন আমেরিকার মিশ্র জাতগুলোর একটি, শ্বেতাঙ্গ ও নিগ্রোর বর্ণশংকর।সোন: নিগ্রো বা কালো অধ্যুষিত কিউবার লোকপ্রিয় সংগীত।)