গীতাঞ্জলি পড়ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল ইসলাম, পেশায় তিনি শিক্ষক, তবে নজরুল গবেষক হিসেবে রয়েছে সুখ্যাতি। পাশাপাশি বাঙালিদের জন্য করে যাচ্ছেন প্রমিত বাংলা ব্যাকরণ প্রণয়নের কাজ।রবীন্দ্রনাথের নব মূল্যয়ন শিক্ষকতার পাশাপাশি বই তো বিস্তরই পড়তে হয়। এ বছর রবীন্দ্রনাথের জন্মের ১৫০ বছর পূর্ণ হবে। আর তাই রবীন্দ্রনাথের কাজকে নতুনভাবে আবিস্কারের সুযোগ এসেছে। গীতাঞ্জলি এর আগেও পড়েছি। তবে এবার বিশ্বভারতী থেকে যে গীতাঞ্জলি বেরিয়েছে, সেই বইটা পড়ছি। এই গীতাঞ্জলির বিশেষত্ব হল এর একপাশে ইংরেজি আরেক পাশে বাংলায় অনুবাদ করা। রবীন্দ্রনাথ যে কত সুন্দর করে নিজের লেখাই অনুবাদ করেছেন, নতুন করে পড়তে গিয়ে আবার বুঝতে পারছি।গানের সঙ্গেই কাটাইগান ছাড়া তো চলে না। যতক্ষণ জেগে থাকি গানের সঙ্গেই কাটাই। গানের সুরেই ডুবে থাকতে ভালো লাগে। নজরুল নিয়ে কাজ করছি, তাই নজরুলের গান তো শোনাই হয়। তবে পঞ্চকবির গান খুব বেশি শুনি। আর বিজয়ের মাসে বের হওয়া জাগরণের গানগুলো শুনেছি। ভালো লেগেছে খুব। ইংরেজি গানের সুরের মূর্ছনাও আমাকে মুগ্ধ করে।প্রমিত ব্যাকরণ দরকারপৃথিবীর সমস্ত বাঙালির জন্য দরকার একটা শুদ্ধ ব্যাকরণ। আর তাই কলকাতা এবং আমাদের দেশের বাংলা একাডেমীর সহযোগিতায় এক অভিন্ন ব্যাকরণের নিয়ম প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশ থেকে এই কাজের সঙ্গে আমিও জড়িত আছি। পাশাপাশি প্রামাণ্য নজরুলজীবনীর কাজও চলছে, যদিও এর গতি খুব ধীর।সময় মেলে নাকাজের চাপে সময় মেলে না, তবে সুযোগ পেলেই বেড়াতে যাই। সম্প্রতি নজরুল সম্মেলনের জন্য বেড়িয়ে এলাম চট্টগ্রামে। কোনো প্রদর্শনী থাকলে ঘুরে আসার চেষ্টা করি। সর্বশেষ দেখলাম বেঙ্গল শিল্পালয়ে প্রবীণ শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। আড্ডার মানুষ হলেও নিয়মিত হয় না, তবে প্রতি শনিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, তাই পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। আড্ডা বলতে ওটাই।সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার