গুগলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে প্রতিদিন গুগলে খোঁজা হচ্ছে কোটি কোটি শব্দ। তার ভেতর সবচেয়ে বেশি যে শব্দগুলো এ সময়ে খোঁজা হয়েছে, সেগুলো দেখা যাক গুগল ট্রেন্ডস থেকে। নতুন পোপ (১০০,০০০+ সার্চ)পোপ ষোড়শ বেনেডিক্টের অবসর গ্রহণের পর কে হবেন নতুন পোপ, এই নিয়ে ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়েছে লোকজন। ডগলাস অ্যাডামস (৫০,০০০+ সার্চ)বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখক ডগলাস অ্যাডামসের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ গুগল ডুডল করা হয়। হিচহাইকার গাইড টু দ্য গ্যালাক্সি বইয়ের জন্য তিনি খ্যাতি অর্জন করেন।বার্সেলোনা (৫০,০০০+ সার্চ)এসি মিলানের বিপক্ষে বার্সেলোনার ৪-০ গোলের ঐতিহাসিক জয় তাদের আবারও আলোচনার শীর্ষে নিয়ে আসে। কোচ ভিলানোভার অনুপস্থিতি সত্ত্বেও মেসি-ভিয়াদের দূর্দান্ত টিমওয়ার্ক বার্সেলোনাকে নিয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে।লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প (১০০,০০০+ সার্চ)যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোমবার রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। গত তিন বছরে এটিই লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ভূমিকম্প।