গুগলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে প্রতিদিন গুগলে খোঁজা হচ্ছে কোটি কোটি শব্দ। তার ভেতর সবচেয়ে বেশি যে শব্দগুলো এ সময়ে খোঁজা হয়েছে, সেগুলো দেখা যাক গুগল ট্রেন্ডস থেকে। লিন্ডসি ভন (৫০০০০০+ সার্চ)বিশ্বখ্যাত গলফার টাইগার উডসের সঙ্গে লিন্ডসি ভনের সম্পর্ক সম্বন্ধে পুরো বিশ্ব শেষমেশ জানতে পারল। ফেসবুকের প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে তাঁরা তাঁদের প্রেমের কথা জনসম্মুখে স্বীকার করলেন। বিগেস্ট লুজার (১০০০০০+ সার্চ)যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগেস্ট লুজার’-এর ১৪তম সিজনের বিজয়ী হয়েছেন ডানি অ্যালেন। এই অনুষ্ঠান চলাকালীন তিনি শরীরের ৪৬.৯০ শতাংশ মেদ কমিয়ে ফেলতে সক্ষম হয়েছেন।লুলুলেমন (৫০০০০+ সার্চ)ইয়োগা সরঞ্জাম প্রস্তুতকারী কানাডিয়ান প্রতিষ্ঠান লুলুলেমন মঙ্গলবার শেয়ার মার্কেটে ৫ শতাংশ দাম হারিয়ে বিপদে পড়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নতুন ইয়োগা পোশাক বাজারে ছেড়েছে, যা অশোভন বলে দাবি করেছে ক্রেতারা। এই কারণে বিভিন্ন দোকান থেকে লুলুলেমন তাদের এই পোশাকটি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। ফলে লুলুলেমন শেয়ারের দাম হারাচ্ছে।স্যামসং গ্যালাক্সি এস-৪ (২০০০০০+ সার্চ)স্যামসংয়ের সদ্য বাজারজাত করা গ্যালাক্সি এস ৪ বাজারে কতটুকু শোরগোল তুলতে পারবে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এটি দিয়ে নিজের ছবি এবং আশপাশের ছবি একই সঙ্গে তোলা যাবে; অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা একই সঙ্গে ব্যবহার করা যাবে।শিখর ধাওয়ান (২০০০+ সার্চ)ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান তাঁর টেস্ট অভিষেকে ১৮৭ রান করে আলোচনায় উঠে এসেছেন। সেঞ্চুরির পর তিনি তাঁর বিখ্যাত গোফ পাকিয়ে দর্শকের করতালি গ্রহণ করেন।