গুণবতী পায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা প্রায় ১০ হাজার বছর আগের কথা হবে। কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্ব শুরুর পরপরই মানুষের সঙ্গে পায়রার সখ্য। মেসোপটেমিয়া সভ্যতায় পায়রাকে উর্বরতার দেবী হিসেবে পূজা করা হতো। প্রাচীন মিসরীয়রা নীলনদবিধৌত অঞ্চলে খবর আনা-নেওয়ার জন্য একে ব্যবহার করত। ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে অনুষ্ঠিত প্রথম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার খবরও প্রচার করা হয় এ পাখির মাধ্যমে। এর আড়াই শ বছর পরই ওয়াটারলুতে নেপোলিয়নের পরাজয়ের খবর লন্ডনে পাঠানো হয় পায়রার মাধ্যমেই। বাদশাহ সোলোমন শুধু পায়রার গুণগান করেই ক্ষান্ত হননি। তিনি বহু জরুরি রাজনৈতিক বার্তাও এ পাখির মারফত আনা-নেওয়া করতেন। একই কাজ করতেন জুলিয়াস সিজার, হানিবল, চেঙ্গিস খানের মতো দুনিয়া কাঁপানো রাজরাজড়ারা।১৮ শতকের মাঝামাঝিতে টেলিগ্রাফ আসার আগ পর্যন্ত বার্তা পাঠানোর সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম ছিল পায়রা। এমনকি চার্লস ডারউইন তাঁর বিবর্তনবাদ তত্ত্বও দাঁড় করিয়েছেন পায়রার ওপর ব্যাপক গবেষণার মধ্য দিয়েই। তাঁর ওরিজিন অব দ্য স্পিচ বইয়ে এর নিদর্শন মেলে।পাখিটির এই বর্ণিল ঐতিহ্যময় অতীতের পাশাপাশি এর অসম্ভব ওড়ার ক্ষমতারও গুণগান করতে হয় বৈকি। পায়রা কোনো বিরতি ছাড়াই ৬০০ মাইল পর্যন্ত উড়তে পারে। ঘণ্টায় পাড়ি দিতে পারে গড়ে প্রায় ১০০ কিলোমিটার। অথচ প্রশিক্ষণপ্রাপ্ত সবচেয়ে দ্রুতগামী রেসের ঘোড়াটিও ঘণ্টায় ৫৫ কিলোমিটারের বেশি যেতে পারে না।বার্তাবাহক কিংবা দৌড়বিদ হিসেবে পায়রা তো সুপরিচিত। কিন্তু এরা সৃষ্টিশীলও। নিখুঁত বাসা তৈরিতে এরা যে দীর্ঘ সময় কঠোর শ্রম দেয়, তা যেকোনো শিল্পীর ধৈর্যের চেয়ে কোনো অংশে কম নয়। নিখুঁত একটি বাসা বানাতে এরা ১০ বছরের মতো সময় নেয়।  ইসরাত জাহান