গুন্টার গ্রাসের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘There are moment where translation has to lay-down its arms and ask the reader to turn to the original.’Sarbat RahamanIndian writer.১৩ এপ্রিল প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত জার্মান কবি ও কথাসাহিত্যিক গুন্টার গ্রাসের বিতর্ক সৃষ্টিকারী কবিতা ‘যে কথা বলতেই হবে’-এর চমৎকার অনুবাদের জন্য কবি সাজ্জাদ শরিফকে ধন্যবাদ জানাই।গুন্টার গ্রাসের বিতর্কিত কবিতা ‘যে কথা বলতেই হবে’-এর অনুবাদ ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অনলাইন ব্লগ ও দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তুলনামূলক বিচারে এসব অনুবাদের ভেতর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত সাজ্জাদ শরিফের করা অনুবাদটিকে শ্রেষ্ঠতম অভিহিত করা যায়। সাজ্জাদ শরিফ নিজে কবি বলেই হয়তো এ রকম স্বচ্ছন্দ অনুবাদ সম্ভব হয়েছে।তবে গুন্টার গ্রাসের কবিতার অনুবাদের সঙ্গে কবি সাজ্জাদ শরিফ যে ভূমিকা দিয়েছেন, সে বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। কবিতাটি অনুবাদের ভূমিকায় সাজ্জাদ শরিফ কয়েকটি জার্মান শব্দের উচ্চারণগত ত্রুটি করেছেন বলে আমি মনে করি। জার্মান ভাষায় কারও দখল না থাকলে এ ত্রুটিগুলো ঘটা সম্ভব। এ জন্য সাজ্জাদ শরিফকে দোষী করা যায় না। তবে দৃষ্টিকটু ঠেকেছে, প্রথম আলোর জার্মান প্রতিনিধি সরাফ আহমেদ দীর্ঘদিন জার্মানিতে বসবাস করছেন অথচ তাঁর লেখায় তিনিও সাজ্জাদ শরিফের মতোই লিখেছেন কবিতাটির মূল উৎসসূত্র হিসেবে সুদ ডয়েসে যাইটুং।জার্মান বর্ণমালায় ‘D’-এর উচ্চারণ ‘ডে’; ‘দ’ নয়। সে জন্য সুড (Sud), যেটির ইংরেজি প্রতিশব্দ সাউথ; শব্দটির উচ্চারণে ‘দ’ নয় বরং ‘ড’ ব্যবহূত হবে আর শব্দটি উচ্চারিত হবে ‘সুড’।এ ছাড়া জার্মান বর্ণমালায় ‘Z’-এর উচ্চারণ করা হয় ‘চেড’। সুতরাং ‘পত্রিকা’ শব্দটিকে জার্মান ভাষায় বলা হয় ‘চাইটুং’, যাইটুং নয়।সাজ্জাদ শরিফ লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুন্টার গ্রাসের বয়স যখন ১৭, তিনি তখন যোগ দিয়েছিলেন হিটলারের কুখ্যাত বাহিনী ওয়াফেন এসএসে। প্রকৃতপক্ষে শব্দবন্ধটি হবে ‘ভাফেন এসএসে’। জার্মান ভাষায় ‘ভাফে’ শব্দের অর্থ হচ্ছে অস্ত্র। ‘W’-এর উচ্চারণ জার্মান ভাষায় ‘ভ’।তবে সার্বিকভাবে বিবেচনা করলে সুড ডয়েচে চাইটুং পত্রিকায় প্রকাশিত গুন্টার গ্রাসের কবিতার সঙ্গে প্রথম আলোয় প্রকাশিত সাজ্জাদ শরিফের অনুবাদটি মিলিয়ে দেখলে বলা যায় অনুবাদটি মূল-অনুগত। যদিও সাজ্জাদ শরিফ ইংরেজি থেকেই অনুবাদ করেছেন এবং কবিতার অনুবাদের সঙ্গে যে ভূমিকাটি তিনি জুড়ে দিয়েছেন, তা-ও বলা যায় চমৎকার, বিন্দুতে অনেকটা সিন্ধু তুলে ধরা; ছোট্ট ভূমিকাটিতে গুন্টার গ্রাসের বিতর্কিত কবিতাটির নেপথ্যের প্রেক্ষাপট প্রায় পুরোটাই উঠে এসেছে। প্রথম আলোর সাহিত্য সাময়িকীর সম্পাদককেও ধন্যবাদ, গুন্টার গ্রাসের বিতর্কিত কবিতাটির অনুবাদ এবং ‘গুন্টার গ্রাসের কবিতা নিয়ে কেন এই বিতর্ক’ শিরোনামের সরাফ আহমেদের চমৎকার লেখাটি প্রকাশের জন্য।শাহনেওয়াজগবেষকভিয়েনা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, অস্ট্রিয়া।