গুমট হাওয়ায় বর্ষামঙ্গল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উষ্ণায়নে দ্বিধান্বিত বাতাসে জলকণা,কখন কবে বৃষ্টি হবে জানে না কোনো খনা।আকাশ তবু গুমরামুখো—বসন ছেঁড়া-ছেঁড়া,অচল মেঘে পত্র লেখে বিরহী যক্ষেরা।রামগিরিতে ব্যাকুল হিয়া অলকা নয় জ্ঞাত;গোপন কোনো বৃষ্টিপাতে কুবেরেরাই স্নাত।যজ্ঞবধূ ভালোই আছে, মরে না আক্ষেপে(হয়তো ভাবে নির্বাসিত মিনসে গেছে খেপে)।সে-কোনকালে বৃষ্টি ছিল, জলের নামও বারিনীবিবন্ধ ভিজিয়ে-নামা নিঙাড়ি নীল শাড়িতেমন কোনো বধূয়া নেই দাঁড়িয়ে আঙিনায়—কেউ জানে না এমন দিনে কারে কী বলা যায়!