গোপন বৃষ্টিপাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমার অভিমানের মতো গাঢ় মেঘ জমে আছে । ঈশানে নৈর্ঋতে আরঅকাল গোধূলির পাশে বসে আছে বৃষ্টি কামনার দিন;কোনো গোপন কোটর থেকে হু হু ধ্বনির মতো শ্রুতিপারে বাজেমোজার্টের সিম্ফনির মতো মগ্নতা।চারপাশ যেন খুব খোলামেলা খুব নগ্ন হয়ে যায় আরতোমার অনামিকায় ঝরে পড়ে পাপড়ির মতো বৃষ্টির ফোঁটাগুলো;যেন ভেঙে দুমড়ে যায় মেঘের স্তব্ধতা।অকালীন বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দেয় ঝটপট তোমার কফিবর্ণ মুখঅভিমান ভেঙে ফেলে তোমার ঈষৎ ঠান্ডা আঙুলে ছুঁয়ে যায়আমার পুরুষালি ঠোঁট—খুব একান্তে বয়ে যায় দৃশ্যমান দৃশ্যহীন গোপন বৃষ্টিপাত।