গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঁপড়ার কি কান আছে? যদি না থাকে, তবে তারা শোনে কীভাবে?

প্রশ্নটি পাঠিয়েছে অঙ্কিতা সাহা।

সে ময়মনসিংহের নতুনকুঁড়ি নার্সারি স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে।

গোল্লা ভাইয়ার উত্তর

ধন্যবাদ অঙ্কিতা। দারুণ প্রশ্ন করেছ! তুমি নিশ্চয় জানো, পিঁপড়া খুব মজার একটা প্রাণী। এইটুকুন একটা প্রাণী, অথচ কত যে রহস্য লুকিয়ে আছে এর ভেতর!

পিঁপড়ার কান নেই। দুষ্টু পিঁপড়াদের যে একটু কান মলে শাসন করবে, সে উপায়ও নেই! কানমলা নাহয় দেওয়া না-ই গেল, কিন্তু পিঁপড়া শোনে কীভাবে? বলছি শোনো। শব্দ মাটিতে একধরনের কম্পন সৃষ্টি করে। পথচলার সময় পায়ের সাহায্যে পিঁপড়া সেই কম্পন টের পায়। তাই সহজ করে বললে, পিঁপড়া শুনতে পায় তার পায়ের সাহায্যে। এখন পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণায় এমনটাই জানা গেছে। তুমি নিজে গবেষণা করে যদি নতুন কোনো তথ্য পাও, তাহলে আমাদের জানিয়ো!