গোল্লা ভাইয়ার কাছে জানতেচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: চকলেট খেলে কি দাঁত নষ্ট হয়?

প্রশ্নটি পাঠিয়েছে তানিশা মাহবুব, বনানী থেকে

গোল্লা ভাইয়ার উত্তর: চকলেটের কথা শুনে জিবে জল আসেনি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সারা বিশ্বে চকলেট কোম্পানিগুলো নানান স্বাদের চকলেট বানায়। তবে তার মধ্যে মিল্ক চকলেটই সবার বেশি প্রিয়। তবে এমন মজার চকলেট খেতে বড়রা মাঝে মাঝে নিষেধ করেন। এতে অনেকেরই মন খারাপ হয়, সন্দেহ নেই। কিন্তু তোমাদের ভালোর জন্যই তাঁরা কাজটি করেন। আসলে বেশি বেশি চকলেট খেলে আমাদের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। মানে চকলেট বেশি বেশি খেলে বা চকলেট খেয়ে সময়মতো দাঁত পরিষ্কার না করলে নানা রকম বিশ্রী জীবাণু তোমার মুখে ও দাঁতে বাসা বাঁধে। এই জীবাণু তোমার দাঁত ও মাড়ির ভীষণ ক্ষতি করে। খেয়াল করে দেখবে, অনেকের দাঁত চকলেট খেতে খেতে কেমন নষ্ট হয়ে যায়। দাঁতে কালো কালো ছোপ পড়ে। দাঁত আর মাড়ির ব্যথায়ও ভোগে তারা। তাই বিশেষজ্ঞ ডাক্তাররা চকলেট অল্প খেতে আর অবশ্যই চকলেট খেয়ে দাঁত ভালো করে পরিষ্কার করার কথা বলেন।

গোল্লা ভাইয়ার কাছে তোমরা যদি কিছু জানতে চাও, তবে চিঠি পাঠাও এই ঠিকানায়—

গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই, গোল্লাছুট

প্রথম আলো, সিএ ভবন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা