গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঙ্ক করতে এত মাথা খাটাতে হয় কেন?

প্রশ্নটি করেছে নাহিদ রহমান। সে পড়ে রংপুর শিশু বিতানের তৃতীয় শ্রেণীতে।

গোল্লা ভাইয়ার উত্তর

তাই তো! মজার প্রশ্ন করেছ।

ভেবে দেখো, যেকোনো কাজেই তোমাকে কিছুটা হলেও মাথা খাটাতে হয়। তুমি যখন বাংলা বই থেকে একটা ছড়া পড়ো, তখনো শব্দগুলোর অর্থ বুঝতে তোমাকে কিছুটা ভাবতে হয়। এমনকি কানামাছি খেলার সময় যখন তোমার চোখ বাঁধা থাকে, তখন আশপাশের কে কোথায় আছে, সেটা বুঝতেও তোমাকে মাথা খাটাতে হয়। প্রশ্ন হলো, অঙ্ক করতে ‘একটু বেশি’ই মাথা খাটাতে হয় কেন?

বিজ্ঞানীরা বলছেন, অঙ্ক করা মূলত ধৈর্য ও অধ্যবসায়ের কাজ। তাঁরা প্রমাণ করেছেন অঙ্কের প্রতি মানুষের মস্তিষ্কের ‘ব্যবহার’ একটু অন্য রকম। যেকোনো গাণিতিক সমস্যার সমাধান বের করতে গেলেই মানুষের মস্তিষ্ক চঞ্চল হয়ে ওঠে।

ব্যাপারটা একটু সহজ করে বলেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানী রোসমেরি ভারলে। তিনি বলেছেন, ‘একটা সিংহ একজন মানুষকে তাড়া করল, আর একজন মানুষ সিংহটিকে তাড়া করল—দুটি বাক্যের পার্থক্য মানুষের মস্তিষ্ক চট করে ধরতে পারে। আবার পাঁচ আর দুইয়ের যোগফল এবং বিয়োগফল যে এক নয়, সেটাও মানুষ ধরতে পারে। কিন্তু দুটি ভাবনা