গ্রাইন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা একটা অদ্ভুত দর্শন গ্রাইন্ডার। এটাকে নিয়ে উপন্যাসের পুরো একটা অধ্যায় লিখেছি। উপন্যাস লেখার সময় আমার অফিসের কাছাকাছি এক খুচরো জিনিসপত্রের দোকানে ওটাকে খুঁজে পাই। দেখামাত্র ওটা কিনে ফেলি। আমি ১৯৮০ সালের তুরস্কের আশ্চর্যজনক সামরিক অভ্যুত্থানের ইতিহাসের কথা লিখতে চেয়েছি। তখন কারফিউ চালু ছিল, বাধা ছাড়া কোথাও যাওয়া সম্ভব ছিল না, শহরের যেখানেই যাওয়া হোক না কেন, পদে পদে তাকে চেকিংয়ে পড়তে হতো। এক দৃশ্যে আমার গল্পের নায়ক কেমালকে থামানো হয়েছে এক চেক পয়েন্টে, সেদিন তার সঙ্গে এই গ্রাইন্ডারটি ছিল। নিঃসন্দেহে ওটা একটা সন্দেহজনক বস্তু। একটা সামরিক অভ্যুত্থান ঘটে যাওয়ার পর মধ্যরাতে কেন সে এ রকম একটা অদ্ভুত জিনিস সঙ্গে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? সে কি কোনো সম্প্রচারে জ্যাম তৈরি করতে চাইছে?