প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবক, কৃষ্ণ হতে চায়,
যুবক, বৃষ্টিহীন তমাল।
যমুনা জলের মরুভূমি,
অদূরে নৌকা কাঁদে একা।
মধ্যরাতে যদি
ধূসর টুপির হ্যাকার
তোমার বাঁশিবাদন-হৃদে
পদ্ম করে ক্ষত,
ডাকাত বলবে?
এফবিআই আলামত সন্ধানে,
আয়ান ঘোষসহ অন্তর্জালে যাবে।
জেরার মুখে তুমি
কী বলবে মেয়ে?
‘হ্যাকার ছিল মুখোশ পরা
মুখ দেখিনি তার,
চোখের ভেতর ফেলে গেছে
নীল একটি বাঁশি।’