ঘর বলতে এটুকুই...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘর কি আরেক শূন্যতা? পুনশ্চ আঁধার? অযোগ্য নস্ট্রাম?যখন লোকে বলে—‘সারা দিন এঘর ওঘর’ তখন আমিমস্তিষ্কে হার্পুন নিয়ে খুঁজে বেড়ায় উন্মুক্ত জানালা—আমারও ঘর আছে বাতাসের নিচে যেখানে পড়ে আছেকেবল একটি বিবাহযোগ্য বিকেল পরিশ্রান্ত ভেড়ার মতো কিছুটাআর আছে বটের ঝুরিনামা সন্ধ্যার জৈব আঁধারযা একদিন তোমার ও আমার পথের মাঝে ঘুমিয়ে থেকেভিজিয়ে দিয়েছিল ভোরের সবগুলো মুখ—আমার ঘরের কোণে দেখো কত ফুটে আছে ব্যাকুল বিষাদএ যেন সীতার দূর্বাদলশ্যাম!ঘর বলতে এটুকুই—এই সীমাহীন ডালপালাহীন একটি ছায়া...