প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘের বাড়ি সেই নীল আকাশে। নিচ থেকে সেই মেঘ দেখে কাব্যরসিকেরা বলে বেড়ান, আমি হতে চাই মেঘ, যে মেঘ ঘুরে বেড়ায় আকাশের সীমানায়। আবার পাহাড়ি এলাকায় যাদের বসবাস, তাদের ঘরে প্রায় অতিথি হিসেবে ঢুকে পড়ে মেঘ। ছুঁয়ে যায় তাদের শরীর, অনুভূতি। সেই মেঘকে এবার সমতল ঘরে নামিয়ে এনেছেন নেদারল্যান্ডের শিল্পী বার্ন্ডনট ম্লিজ। তিনি প্রকৃতির দিকে না তাকিয়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ঘরে তৈরি করেছেন সাদা মেঘ। ম্লিজের তৈরি এই মেঘের স্থায়িত্ব খুব কম সময়ের হলেও মুগ্ধ করেছে সবাইকে। নির্দিষ্ট আর্দ্রতা, তাপমাত্রা ও আলোয় ম্লিজ এই মেঘ তৈরি করতে শুরুতে ফগ মেশিন ব্যবহার করেন। তারপর ছবি তুলতেই যা সময় পাওয়া যায়। এরপর মিলিয়ে যায় সেই মেঘ, বাতাসে।তথ্যসূত্র: আইওনাইনডটকম