ঘরোয়া বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিএম মূসা

তরুণ বয়স থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখেছেন প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসা; পেয়েছেন তাঁর নিবিড় সান্নিধ্য। ফলে তাঁর ‘মুজিব ভাই’য়ের ঘরোয়া জীবনের এমন সব দিক এবিএম মূসা জানেন, এত দিন যা ছিল আমাদের জানার বাইরে। সেসব নিয়ে আটপৌরে ভাষায় তিনি লিখেছেন ‘মুজিব ভাই’। বইটি পাঠের সময় পাঠকও অনুভব করবেন বঙ্গবন্ধুর সান্নিধ্য। সম্প্রতি বইটির ১৪তম মুদ্রণ বাজারে এনেছে প্রথমা প্রকাশন।

বঙ্গবন্ধুর ঘরোয়া জীবনের নানা দিকের পাশাপাশি এই বইয়ে আছে তাঁর সহধর্মিণী ফজিলাতুন্নেসা এবং তিন পুত্রের কথাও।

এবিএম মূসার জন্ম ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি, ফেনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং লন্ডনের কমনওয়েলথ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা অর্জন করেন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের (১৯৭৩) সদস্য ছিলেন।

বাংলাদেশ টেলিভিশন করপোরেশনের প্রথম ব্যবস্থাপনা পরিচালক এবং একাধিকবার জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বিবিসি, ‘সানডে টাইমস’-সহ বিদেশি গণমাধ্যমে মুক্তিযুদ্ধকালে রণাঙ্গন থেকে খবর পাঠাতেন। তিনি একুশে পদক ও জেনেভার ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল তিনি মারা যান।

‘মুজিব ভাই’-এর প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী। বইটির গায়ের মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।