ঘুম আর স্বপ্নের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত দিন ঘুমের ভেতরে এই অনন্ত এস্রাজ, জলপরিদের ডানার কল্লোলবাতাসে উড়ছে তার উত্তাল সোনালি চুল,এই অস্থির স্বপ্নের মধ্যে হারিয়েছি সুখের শৈশব।আজ যতই খুলতে যাই ঘুমের তুড়িতে সেই নিঃশব্দ দরোজা অন্ধ প্রাচীরনেমে আসে সহস্র উলঙ্গ রাত্রি, উলঙ্গ আঁধারএইখানে আর কোনো শব্দ ঘ্রাণ উদ্ভাসন নেই।এই অখণ্ড ঘুমের খাতা, স্বপ্নে খসড়া বই পরিদের আঙুলের ছাপরুপোর মুদ্রার মতো নেমেছে অঝোর বৃষ্টি, এই মেঘের সৌরভে বুঝি দূরে ভেসে যায়,ঠিকই জানি, বেঁচে থাকা শুধু এই ঘুম আর স্বপ্নের মহড়া।