ঘুম: ১৬ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিংহের কেশরের মতো স্বর্ণবরন ঘুম চাই, রোদ্দুরে
ঘুমে বাড়বাড়ন্ত হোক দেহের সামর্থ্য, যেতে হবে অনেক দূরে
এক জাদুকরকে বললাম, ‘হেমন্তের এই পতিত
ভূখণ্ডখানি, এখানে তো কিছুই ছিল না!’
সে ঝটপট এঁকে দিল সোনালি রঙের ঝড় তুলে
রোদ্দুরে শুকোতে দেওয়া খড়, এখন তো শীত
উষ্ণতা পান করে করে শিশুর নিঃশ্বাস টানা
ফুসফুসের মতো ফুলে উঠেছে ওরা, নরম পরস্পর
খড়ের গাদায় আমার সোনালি ঘুম, রোদ্দুরে; গভীর
সিংহের কেশরের মতো, নরম, শান্তির, শক্তির...