ঘুম: ১৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিংহের কেশরের মতো স্বর্ণবরন ঘুম চাই, রোদ্দুরেঘুমে বাড়বাড়ন্ত হোক দেহের সামর্থ্য, যেতে হবে অনেক দূরেএক জাদুকরকে বললাম, ‘হেমন্তের এই পতিতভূখণ্ডখানি, এখানে তো কিছুই ছিল না!’সে ঝটপট এঁকে দিল সোনালি রঙের ঝড় তুলেরোদ্দুরে শুকোতে দেওয়া খড়, এখন তো শীতউষ্ণতা পান করে করে শিশুর নিঃশ্বাস টানাফুসফুসের মতো ফুলে উঠেছে ওরা, নরম পরস্পর খড়ের গাদায় আমার সোনালি ঘুম, রোদ্দুরে; গভীরসিংহের কেশরের মতো, নরম, শান্তির, শক্তির...