হামিদা হোসেন, মানবাধিকারকর্মী। আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে জড়িত শুরু থেকেই। কাজ করেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তাঁতিদের নিয়ে। দীর্ঘ সময় জড়িত ছিলেন প্রকাশনা সংস্থার সঙ্গে।অনুবাদ পড়ি বই পড়তে সব সময়ই ভালো লাগে। রাজনৈতিক আর নারীবাদমূলক বই বেশি পছন্দ। অনুবাদের বইও পড়ি আগ্রহ নিয়ে। সম্প্রতি পড়ে শেষ করলাম শাহীন আখতারের তালাশ-এর ইংরেজি অনুবাদ সার্চ আর বীণা মজুমদারের মেমোরিজ অব রোলিং স্টোন। বীণা মজুমদারের বইটা দারুণ লেগেছে। এর কারণ সম্ভবত বইটাতে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে তাঁর সংগ্রামের কথা। আসলে একজন বিখ্যাত মানুষের জীবনী পড়লে অনেক কিছু শেখা যায়, যা জীবনে চলার পথের পাথেয় হয়ে থাকে। এখন পড়ছি অমিতাভ ভাদুড়ীর দ্য ফেস উই আর অ্যাফরেইড টু সি। এই বইয়ের বিষয় ভারতের অসম অর্থনৈতিক অবস্থার চিত্র।বাউলগান তো আত্মার গানভালো লাগে বাউলগান। এই গানে মানবিক আবেদন অসাধারণ। একই সঙ্গে বাউলগান তো আত্মারও গান। সহজেই এই গানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া যায়। তাই যখন বাউলগান শুনি, মনে হয় যেন নিজেকেই খুঁজে পাচ্ছি। বাউলগানের ফিউশনগুলোও ভালো লাগছে। দেশের শিল্পীদের মধ্যে কাঙ্গালিনী সুফিয়া, আনুশেহ আনাদিল ও এ সময়ের কৃষ্ণকলির গানও বেশ পছন্দ আমার। তবে পছন্দের বিশেষ জায়গাজুড়ে আছে ক্ল্যাসিক গান।হলের পরিবেশের আকর্ষণসিনেমা দেখতে খুব পছন্দ করি, বিশেষ করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। সিনেমা হলের পরিবেশের প্রতি আমার আলাদা আকর্ষণ আছে। বন্ধ হয়ে যাওয়া ছবি মেহেরজান দেখেছি। ক্যামেরার কাজটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে ইয়াসমীন কবিরের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা স্বাধীনতা। মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য সিনেমার মধ্যে তারেক মাসুদের মাটির ময়না, মুক্তির গানও অসাধারণ লেগেছে। সময় পেলেই স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র দেখি। অস্কারের জন্য মনোনীত ব্ল্যাকসোয়ানও দেখলাম। দারুণ! শিশুর আঁকা ছবিপ্রদর্শনীও দেখি সময় পেলেই। সর্বশেষ ছবিমেলায় ফ্রান্সের এক শিল্পীর শিশুদের নিয়ে আঁকা ছবিটা মনের মধ্যে দাগ কেটে আছে। বেঙ্গল গ্যালারিতে কাপড়ের প্রদর্শনীটা দেখেছিলাম, সেটাও খুব ভালো লেগেছে।ঘুরতে কার না ভালো লাগেঘুরতে কার না ভালো লাগে। বাংলাদেশের সুন্দরবন অনেক ভালো লেগেছে। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলে যখনই ছুটে গেছি, প্রকৃতিকে দেখেছি দুচোখ ভরে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার