প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুমি ভাবো, নিজেই কীভাবে হলে দিশেহারা আজ
যত্রতত্র ছড়িয়ে মহিমা শেষে কামনার জল
কেবল তোমার চোখ ফাঁকি দিয়ে চলে যায়...
ওই একজনই শুধু স্বরূপ-অন্বেষী
যাকে তুমি ফেলে দাও হেলায়, এমন বেরসিক ক্ষিপ্রতায়
নিজ ভেবে সেই বর্ম তুমি পরলে না
এখন করছ আহাজারি।
কল্পিত নিপুণ এই হত্যার নকশা প্রকাশিত
ওপেন সিক্রেট মর্ত্যলোকে
পালাবার পথ নেই কোনো, চক্রাকার, কী করবে?
চোর ভেবে সাধুগৃহে প্রবেশ করেছ
এখন হীনতা রেখে তোমার উদ্ধার অর্থহীন।
ইশারা ভাষায় প্রাজ্ঞ হলে লাভ-খুলে যায় সকল দরজা
বীজতলা মুখরিত হয়ে আছে সরব পাখির কাকলিতে
দুঃখ আজ, মুক্তির আনন্দ তুমি কখনো পাবে না।