চ ল তি প থে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই যখন মেকানিক প্রথম দিন। কে কার আগে যাবে এই নিয়ে প্রতিযোগিতা। টেকনাফের পাহাড়ি পথ বেয়ে রিকশা ওপরে উঠতে শুরু করতেই ধীরে ধীরে প্রেশার বাড়তে থাকে চেইনের ওপর, কিছুক্ষণের মধ্যেই ছিঁড়তে শুরু করে একেকজনের রিকশার চেইন। প্রথম প্রথম মেকানিকের অপেক্ষায় থাকলেও অল্প সময়ের মধ্যে মেরামতের কাজ শিখে গেলেন চ্যালেঞ্জাররা নিজেরাই! ভূপাতিত রিকশাবাগেরহাটের মোরেলগঞ্জে এসে তুলকালাম কাণ্ড ঘটালেন দুই চ্যালেঞ্জার এড এবং ফ্রেড। মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে কেয়ার বাজার পর্যন্ত রাস্তাটা বাজেভাবে ভাঙা। এড এবং ফ্রেড সেই ভাঙা রাস্তায় আর সব চ্যালেঞ্জারকে ভেল্কি দেখিয়ে রিকশাসমেত পড়ে গেলেন কাত হয়ে!মাইকি লাং ও তাঁর ক্যামেরাএকটা ক্যামেরাকে ঠিক কত জায়গায় রাখা যেতে পারে সেটা মাইকি লাংকে না দেখলে জানা যেত না! হাতের মুঠো থেকে আস্তে আস্তে সেই ক্যামেরা জায়গা বদল করে চলেগেল রিকশার হ্যান্ডেলে, হুডে কিংবা চাকায়! কখনো বা মাইকির মাথায়! পুরো রিকশা চ্যালেঞ্জ নিয়ে ‘উই আর ওয়াইল্ডটিম’ নামের চমৎকার একটা ভিডিওচিত্র তৈরি করেছেন তিনি।ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাএকুশে ফেব্রুয়ারি। ভোর তখন পাঁচটা ৩৫। মিনিট পাঁচেকের মধ্যেই আলোড়ন পরে গেল পুরো রেস্টহাউসে, তাড়াতাড়ি তৈরি হয়ে বের হয়ে এলেন সবাই, গন্তব্য চকরিয়া শহীদ মিনার। ভোর ছয়টায় মহান ভাষাশহীদদের স্মরণে সবাই পুষ্পস্তবক অর্পণ করলেন সাজানো-গোছানো চমৎকার সেই শহীদ মিনারে। রাকিব কিশোর