চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহমানআবহমান রচনা ও পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। অনিকেত মজুমদার একজন চলচ্চিত্রনির্মাতা। নতুন নায়িকার খোঁজ করতে গিয়ে পরিচয় হয় শিখার সঙ্গে। একসঙ্গে কাজ করার সুবাদে অনিকেত মজুমদারের সঙ্গে অন্য রকম এক সম্পর্ক তৈরি হয় শিখার। এ খবর জেনে যায় অনিকেতের বউ ও ছেলে অপ্রতীম। সংসারে এ নিয়ে সৃষ্টি হয় এক জটিলতা। এদিকে জীবনের শেষ সময়ে ছেলে অপ্রতীমের সঙ্গে জীবনের নানা অজানা কথা খুলে বলে অনিকেত। বাবা সম্পর্কে ধারণা পরিবর্তন হয়ে যায় অপ্রতীমের। অনিকেত মারা যাওয়ার পর শুরু হয় এক নতুন ঘটনার।দ্য ক্লাসপরিচালক: লঁরে কাঁতেপ্যারিসের এক স্কুল, যেখানে বিভিন্ন বর্ণগোত্রের ছেলেমেয়ে পড়তে আসে। শিক্ষকেরা প্রায়ই নিজেদের মধ্যে তাঁদের ছাত্র-ছাত্রীদের নিয়ে আলাপ-আলোচনা করেন, ভালো-মন্দ সব রকম সমালোচনাই থাকে তাঁদের আলোচনায়। তবে সব শিক্ষকই চান তাঁরা সবাই মিলে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবেন, উৎসাহ দেবেন। কিন্তু এ কাজে প্রত্যেক শিক্ষকই পোষণ করেন ভিন্নমত। স্কুলের প্রশাসনিক কমিটি চায় স্কুল পরিচালিত হোক সমতার ভিত্তিতে। তারা স্কুলের পর্যালোচনা কমিটিতেও ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানায় একজনকে। শিক্ষকদের একজন মারিন, তিনিও প্রস্তুতি নিচ্ছেন নতুন বছরে তাঁর নতুন ছাত্রছাত্রীদের নিয়ে, কিন্তু নতুন নতুন সংকট আসতে শুরু করল। বিভিন্ন বর্ণ-গোত্রের ছেলেমেয়ের মধ্যে কীভাবে যেন ঢুকে পড়ে বিবেদের চোরাস্রোত। ভেতরে ভেতরে আঁতকে ওঠে মারিন। এ ধরনের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়, জানা নেই তার। কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পাম জয়ী (২০০৮)। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।