চলচ্চিত্র
ছুটির ঘণ্টাসত্য ঘটনা নিয়ে এ সিনেমাটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। বিধবা মায়ের ধন নীলমণি খোকন নীলগিরি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সেরা ছাত্র। শিক্ষক থেকে শুরু করে কর্মচারীরাও পছন্দ করেন খোকনকে। কোরবানির ঈদ উপলক্ষে স্কুল ১১ দিনের জন্য ছুটি হয়ে যায়। খোকনের গাড়ি আসতে দেরি হয়ে যায়। এই ফাঁকে সে বাথরুমে ঢোকে। এরই মধ্যে স্কুলের গেট বন্ধ হয়ে যায়। একসময় খোকন আবিষ্কার করে, সে বাথরুমে বন্দী।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাদ্য ক্যাপটিভপরিচালক: শ্যানতাল অ্যাকারমানপ্রবল, উদগ্র এক সম্পর্ক, অসমও। এই প্রেম বিশাল ধনী যুবকের বাড়ির দেখাশোনা করা এক গরিব মেয়ের মধ্যে। প্রশ্ন দেখা দেয়, এটা প্রেম না প্রেমের ফাঁদ? ফাঁদ যদি হয়, তাহলে কে কার ফাঁদে পড়েছে? ঘটনায় খুব বেশি গতি নেই, ধীর এবং বিশদ, কিন্তু দারুণ উপভোগ্য। প্রধান দুই অভিনয়শিল্পীর অসাধারণ অভিনয়, ফটোগ্রাফি ও আলোর ব্যবহারও প্রশংসনীয়। মার্সেল প্রুস্তের রিমেমব্র্যান্সঅব থিংস পাস্টের গ্রন্থের সার্থক চিত্রায়ণ। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।