চলচ্চিত্র
বাঁশরীপরিচালক: আবদুল জব্বার খাঁমানিক আর রাধা একই গাঁয়ে বেড়ে উঠেছে। বাঁশি বাজায় মানিক, আর সেই সুরে মুগ্ধ হয় রাধা। রাধা ব্রাহ্মণ আর মানিকের কোনো বংশপরিচয় নেই। তাদের সম্পর্ক সব জাতের ঊর্ধ্বে, কিন্তু সমাজ তা মেনে নেয় না। এই নিয়ে গাঁয়ে নানা ধরনের কানাঘুষা। সমাজের চাপে রাধার বিয়ে হয় অন্যত্র। মানিক সমাজের প্রচলিত ধারার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে। উপভোগ্য একটি ছবি।দ্য লাস্ট মেট্রোপরিচালক ফ্রাঁসোয়া তুফোঁপ্যারিস, ১৯৪২ সাল। ম্যারিয়ন একজন অভিনেত্রী ও মঞ্চনির্দেশক। বিয়ে করেছেন থিয়েটারের মালিক ইহুদি লুকাস স্টাইনারকে। নাজি অধিকৃত প্যারিসে লুকাসের থাকা নিরাপদ নয়। কিন্তু স্ত্রী ম্যারিয়ন যেকোনো মূল্যে স্বামীকে কাছে রাখতে চান। নতুন নাটক মঞ্চায়নের ব্যবস্থা করলেন স্ত্রী। মুল ভূমিকার জন্য আনা হলো বার্নার্ড গ্রেঞ্জারকে। আর স্বামী আশ্রয় নিলেন বাড়ির গুপ্তকুঠরিতে। কিন্তু তারপরও কি শেষরক্ষা হয়!সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।