চাঁদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে বড় শখ ছিল চাঁদটাকে ধরি
চেষ্টায় আব্বুর কাঁধটাতে চড়ি।
চাঁদ ছোটে আমি তার পিছু পিছু ছুটি
উঁচু গাছ বেয়ে তার মগডালে উঠি।
ধরার কায়দা খুঁজে পেরেশান হই
ধরা যাবে ভেবে আনি বড়সড় মই।
চাঁদ ধরা কৌশল খোঁজাখুঁজি চলে
পুকুরে ভাসলে চাঁদ ঝাঁপ দিই জলে।
আমাকে দেয় না ধরা, করে বাড়াবাড়ি
চাঁদটার সাথে তাই নিয়ে নেব আড়ি।
দেখব না চাঁদটাকে যত দিক আলো
চাঁদ থেকে ফড়িংয়ের পিছু ছোটা ভালো।