চাঁদে-পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রগ্রস্ত নিঝুম শহরে
হেঁটে যান রাজা তোতেনখামেন,
ক্লিওপেট্রার প্রাসাদতোরণে
বেখেয়ালি পায়ে একটু থামেন।
পিঠে দেন টোকা টাইরেসিয়াস,
অমোঘ বিপদ ঘনিয়ে ওঠে:
জানালার কাচে পূর্ণ জ্যোৎস্না,
জানালায় চাঁদে চমক ফোটে।