চাঁদের খোঁয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদ সদাগরের নাও এইমাত্র জলাঙ্গির খাল ছেড়ে ক্ষীরনদে পড়েছেআর তখনি ছুটে এল দিগন্ত থেকে একঝাঁক নীল কৈবর্ত্যের মতো বৃষ্টির ডাকাতহামলে পড়ল ছৈ-গলুইয়ের ওপর; মাঝিমাল্লারা দড়াদড়ি লগি বৈঠা ছেড়েদুই ঊরুর মধ্যে হাত নিয়ে সারেন্ডার করেছে; লুঠিয়ারা পাল ভিজিয়ে, বুড়ো চাঁদের গাল ভিজিয়েতার মাথার উষ্ণীষ পায়ের কাষ্ঠপাদুকা ভিজিয়ে দিয়ে বসে থাকল, যাবার নাম নাইযেন বহুদূরের সাগাই আসিচ্ছে কুটুমের হুড়ুমের কোলা সাবাড় কৈত্তে!ছৈয়ের ভিতরে ছৈ, তার মধ্যে পুত্রসহ বধূ,একচোখ-কানা পদ্মাডাইনির চোখ এড়িয়ে চলেছে ঘরে, আজ কৃষ্ণাচতুর্দশীর রাতেতাদের অতন্দ্র অসহস্পর্শ লোহার বাসরআজ বোনা হবে ভাটিবাংলার আগুনসুতায় চিরবিদ্রোহের আলোয়ানতুমুল বৃষ্টির মধ্যে চাঁদমিয়া দেখছেন বাংলার অনাগত ভবিষ্যৎনাচিয়া খেলিয়া সহর্ষে বাবরি দোলাইয়া কৈবর্ত্যের পুত্ররামনসার সিংহপাহারা থেকে ছিনিয়ে আনছে সোনার মাদুলি,অনাগত রক্তের ধারা—শীর্ষে তার মুক্তির কহ্লার!