চাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্ত চাবিই মিথ্যে পুরুষের বাঁকাজলে, রুদ্ধ মর্মমূলেযারা খুলেছিল অবগুণ্ঠিত জানালা, মড়কের পাশে জন্মবুনো ঝরনা, ভাঙা মন্দিরের দ্বার সান্ধ্যনদীর কূলেসে চাবি স্বপ্ননিষিক্ত, মৃদু আঁচে জ্বেলেছিল চাঁদের চিন্ময়রবীন্দ্রবিষাদে গীত হলো কত শত উল্লসিত বব মার্লেদাসীর শরীরে উদাসী ঘাগরা খুলেছিল ভীরু ফিতে ও প্রণয়নিরন্ন, উপোসী আজ, অন্য কোনো হাতে আছে শস্য ও ভাঁড়ারযে চাবি আবীর ঢেলে খুলেছিল মন্ত্রপূত কলসের মুখসকলেই মিথ্যে বলে, মর্চে ধরা জাদুবাক্স, তালার হূদয়শুকনো পল্লবজাল, মৃত প্রজাপতি ভরা তোরঙ্গে অসুখকীভাবে নামব আজ কুমার নদের বিভঙ্গ খাঁড়িতে, মিথ্যে চাবিএখন দেয়ালে ঝোলে সারি সারি প্রতারণা, মাটির মুখোশমিথ্যে চাবি জড়ো করি, মিথ্যে চাবি ভেসে যাক খরশান ঝড়েসমস্ত চাবিই মিথ্যে লীলাবান পুরুষের দুর্বোধ্য পাঁজরে।